বিক্ষোভকারীদের সঙ্গে ‘সমঝোতার’ সুর ইরানের প্রেসিডেন্টের?
দুই সপ্তাহ ধরে চলা তীব্র সরকারবিরোধী বিক্ষোভের মুখে ইরানের ভেঙে পড়া অর্থনীতি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকার জনগণের অভাব-অভিযোগ শুনতে প্রস্তুত। তবে একইসঙ্গে এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
