মাদুরোকে আটকের পর তেলের বাজারে উল্টো চিত্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বাস্তবে তার উল্টো চিত্রই দেখা গেছে। ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও ৩ জানুয়ারি শনিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়েনি; বরং সামান্য কমেছে।
