ভেনেজুয়েলার বন্দরে হামলার দাবি ট্রাম্পের, নিহত ২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার একটি বন্দরে হামলার দাবি করেছেন। তিনি বলেছেন, ওই বন্দরে নৌকাগুলোতে মাদক বোঝাই করা হতো এবং এটি মার্কিন বাহিনীর প্রথম স্থল হামলা। কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, হামলা ২৯ ডিসেম্বর চালানো হয়েছে। একই সময়ে পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকার ওপর হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন, যাদের মাদক-সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছে মার্কিন সাউদার্ন কমান্ড।ট্রাম্প স্পষ্ট করেননি হামলা কোথায় বা কে চালিয়েছে, তবে বলেন নৌকাগুলো বন্দরেই ছিল।
