প্রথম আলো অফিসে হামলায় গ্রেপ্তার ব্যক্তিরা কারাগারে
দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় ১৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ২২ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
