শূন্য থেকে বিলিয়ন ডলারের কোম্পানি
গোটা বিশ্বেই এখন জনপ্রিয় হচ্ছে স্টার্টআপ বা নতুন ব্যবসায়িক উদ্যোগ। চলছে নতুন নতুন আইডিয়াকে বাস্তবে রূপান্তরের প্রতিযোগিতা। এতে ঝুঁকি যেমন আছে তেমনই আছে সম্ভাবনাও। আর এ সম্ভাবনা কাজে লাগিয়েই বহু মানুষ আজ শূন্য থেকে বিলিয়নিয়ার হওয়ার পথে। সম্প্রতি সেই তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। যেখানে দাপট AI স্টার্টআপগুলোর। মানুষের বাস্তব সমস্যার সহজ সমাধান নিয়ে কাজ শুরু করা ছোট প্রতিষ্ঠানগুলো এখন বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হওয়ার পথে।
