বিক্ষোভের মুখে বুলগেরিয়ার সরকারের পদত্যাগ
বুলগেরিয়ায় কয়েক দিন ধরে চলা দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করল দেশটির সরকার। ১১ ডিসেম্বর এই পদত্যাগের ঘোষণা দেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ। ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যেই রক্ষণশীল রোসেনের সরকার পদত্যাগ করতে বাধ্য হলো।
