চিকিৎসা সরঞ্জাম শিল্প কি নতুন রপ্তানি খাত হতে পারে?
বাংলাদেশে নারীদের উদ্যোক্তা হওয়া বেশ চ্যালেঞ্জিং। তবে সঠিক পরিকল্পনা এবং সময়ের সদ্ব্যবহার করা গেলে সব সমস্যা মোকাবিলা করে একদিন সফলতা আসে। এমনটি মনে করেন, প্রোমিক্সকো গ্রুপের চেয়ারপারসন মৌসুমী ইসলাম। আর এভাবেই দীর্ঘ আড়াই দশকে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন, প্রোমিক্সকো গ্রুপ। গ্রুপটির প্রধান পণ্য চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি। অবশ্য নীতিমালার অভাবে শিল্পটি হুমকির মুখে বলে মনে করেন, মৌসুমী ইসলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের কর্পোরেট টকস অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় টিবিএস'র ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
