দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যায় বেড়ে চলেছে মৃত্যু
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে টানা বর্ষণ, মৌসুমি বৃষ্টি ও একের পর এক ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে এবং আরও শতাধিক মানুষ নিখোঁজ।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপে ৩০০-এর বেশি নিহত; থাইল্যান্ডে ১৪৫ জন মারা গেছেন; শ্রীলঙ্কায় সাইক্লোন 'ডিটওয়াহ'–এ ১৩০-এর বেশি প্রাণহানি। হাজারো মানুষ অস্থায়ী আশ্রয়ে। আবহাওয়াবিদরা বলছেন, এই চরম আবহাওয়ার পেছনে রয়েছে টাইফুন 'কোটো' ও সাইক্লোন 'সেনিয়ার', যা বর্ষাকে আরও তীব্র করে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়েছে।
