ভোটার নিবন্ধনে সময়সীমা ও অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা তুলে নিয়েছে ইসি
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই ঘোষণার ফলে এখন থেকে প্রবাসীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় পোস্টাল অ্যাপের মাধম্যে নিবন্ধন করতে পারবেন। ২৬ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
