সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বৈষম্যবিরোধী আইন জরুরি: দেবপ্রিয় ভট্টাচার্য
দেশে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে তৈরি হওয়া বৈষম্য নিরসনে 'বৈষম্যবিরোধী আইন' প্রণয়নের দাবি তুলেছেন বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিরা। ৮ নভেম্বর 'এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ'-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া আলোচনা সভায় জানানো হয় এ দাবি।
