কী বলছেন ইসরায়েল থেকে ফিরে আসা ফিলিস্তিনিরা?
নিথর দেহগুলোতে নির্যাতনের চিহ্ন। কারও কারও চোখ বাঁধা। অনেকের হাতে হাতকড়া। মুক্তি পাওয়া শতাধিক ফিলিস্তিনির মরদেহের বেশিরভাগই শনাক্ত করা যায়নি। নামের পরিবর্তে নম্বর লিখে গাজায় ফেরত পাঠানো হয়েছে তাদের। নিখোঁজদের পরিবারের সদস্যরা এখন ছবির সাহায্যে প্রিয়জন খুঁজতে মরিয়া। অন্যদিকে জীবিত মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা দিচ্ছেন, তাদের ওপর হওয়া ভয়াবহ নির্যাতনের বর্ণনা।
