রাষ্ট্র চালাতে গেলে কিছু ভুলত্রুটি হতেই পারে শেখ হাসিনার আইনজীবী
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আলোচিত এ মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকালে এমনটা দাবি করেন তিনি।
