ঢাকার সাত কলেজের চলমান সংকট সমাধানে করণীয় কী?
ঢাকার সাত কলেজকে একীভূত করে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' করার খসড়া পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা বলছেন, কাগজে কলমে মডেলটি আকর্ষণীয় মনে হলেও বাস্তবে এটি উচ্চশিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ সীমিত করতে পারে, বিশেষ করে মেয়েদের ভর্তি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। রয়েছে ব্যবস্থাপনাগত আরো নানান জটিলতা। সেক্ষেত্রে সাত কলেজকে নিয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন জটিলতার সমাধান নাকি নতুন সংকট সেই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
