গণঅভ্যুত্থানের স্পিরিট এই সরকার ধারণ করে না: সামান্তা শারমিন
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। অনুষ্ঠানে সামান্তা বলেন, সব প্রতিশ্রুতি ধুলায় মিশে গেছে এবং নতুন করে আবারও রক্ত ঝরার আয়োজন করা হয়েছে। গণভুত্থানের স্পিরিট এই সরকার ধারণ করে না বলেও মন্ত্যব করেন তিনি। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
