ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নীতি ‘EES’ কীভাবে কাজ করবে?
চলতি বছর ইউরোপ ভ্রমণে যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশের ভ্রমণকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। কার্যকর হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (EEU) বহু প্রতীক্ষিত ডিজিটাল বর্ডার সিস্টেম এন্ট্রি বা এক্সিট সিস্টেম (EES) ।নিরাপত্তা জোরদার এবং ভ্রমণ আরও সুবিধাজনক করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও শুরুর দিকে ভিসা ছাড়া পর্যটকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
