শি-পুতিন কেন ১৫০ বছর বাঁচতে চান?
অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে কি মানুষের অমর হওয়া সম্ভব? বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের মাঝে এমনি এক অপ্রত্যাশিত বিষয় নিয়েই আলোচনার সময় ধরা পড়েন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাপটি প্রকাশ্যে আসার পরই বিশ্বের নজর কাড়ে দুই নেতার এই কল্পনাশীল আলোচনা। যেখানে উঠে এসেছে ভবিষ্যতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচবে কি না সেই সম্ভাবনার কথা।
