সমাজ ও দেশের উন্নয়নে তরুণরা কী করতে পারে জানালেন ড. ইউনূস
তরুণদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১৫ সেপ্টেম্বর রাজধানীতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তিনি বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারবে না।
