ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
সকাল থেকেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ১৪ সেপ্টেম্বর রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও তার আশপাশে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
