রাকসুতে ২৬০ প্রার্থীর মধ্যে যে কারণে নজর কেড়েছেন তাসিন খান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যাত্রা ১৯৬২ সালে। প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত হয়েছে মোট ১৪টি নির্বাচন। তবে এসব নির্বাচনে ভিপি পদে লড়েননি কোন নারী প্রার্থী। এবার সেই ধারা ভেঙেছে রাকসু।
