ধানমন্ডি ৩২ নম্বর থেকে যেভাবে কারাগারে আজিজুর
আজিজুর রহমান। পেশায় রিকশাচালক এই ব্যক্তি ১৫ আগস্ট গিয়েছিলেন ধানমিন্ডির ৩২ নম্বরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু মারধর করে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আজিজুরকে মারধরের ছবি ছড়ায় সামাজিক মাধ্যমে। তার পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই হত্যা মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আর সেই মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠালেন আদালত।
