গাজা প্রশ্নে মামদানিকে সমর্থন করছেন অনেক ইহুদি ভোটার
ফিলিস্তিনপন্থি হয়েও যুক্তরাষ্ট্রে ইহুদি ভোটারদের একটি বড় অংশের সমর্থন পাচ্ছেন নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানি। মামদানির নির্বাচনি প্রচারে প্রায় হাজার মানুষের দরজায় কড়া নেড়েছেন ইহুদি স্বেচ্ছাসেবক বেন স্যাডফ।
