শাহবাগে ছাত্রদলের সমাবেশে যা দেখা গেল
৩ আগস্ট রাজধানীর শাহবাগে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল থেকেই সমাবেশে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় নামে নেতাকর্মীদের ঢল। সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
