প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যে বার্তা দিলো এনসিপি
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রবাসী ভোটারদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে নির্বাচন কমিশনকে সুপারিশ করেছে দলটি। ৩০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন দলের নেতারা। বৈঠকে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি গ্লোবাল কোঅর্ডিনেটর তারিক আদনান মুন উপস্থিত ছিলেন।
