যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূতসহ নিহত চার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ফের বন্দুকধারীর হামলা হয়েছে। এতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। ২৮ জুলাই স্থানীয় সময় এ হামলা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
