জিম্মি মুক্তিতেও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল: হামাস
গাজায় যুদ্ধ বন্ধ ও আটক জিম্মিদের মুক্তির প্রস্তাব দেওয়ার পরও সেটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এমন অভিযোগ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদার। তিনি বলেন, ''কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত।'' ১৮ জুলাই প্রচারিত এক রেকর্ড করা ভিডিওতে এই অবস্থান জানান আবু উবাইদা।
