পাস হলো ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’, কী আছে এতে?
মার্কিন সিনেটের উচ্চকক্ষে দীর্ঘ সময় ধরে তুমুল আলোচনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ১ ভোটের ব্যবধানে পাস হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত কর ও ব্যয় বিল 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট'। ১ জুলাই সিনেটে ভোটাভুটির ফল ৫০-৫০ টাই হয়। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর পক্ষে ভোট দিয়ে আইনটি পাসে সহায়তা করেন। যা এখন নিন্মকক্ষে পাঠানো হবে।
