পরমাণু বিজ্ঞানীদের হত্যার কি প্রতিশোধ নিলো ইরান?
নগর পুড়িলে কি দেবালয় এড়ায়? সেটাই যেন এবার হাড়েহাড়ে টের পাচ্ছে ইসরায়েল। কোন আগাম সর্তকতা না দিয়ে ইরানে ভয়াবহ যুদ্ধবিমান হামলা চালিয়েছে তেল আবিব। গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্য নিয়ে টার্গেট কিলিংয়ে নেমেছে দেশটি। তবে হামলার শিকার হয়ে বসে থাকেনি ইরানও। জবাব দিতে দেরি করেনি একমুহূর্ত। তেহরানের সোজা কথা, শত্রুর সঙ্গে আপস নয়। হামলার বিপরীতে হবে পালটা হামলা যতক্ষণ না নতি শিকার করে শত্রুপক্ষ।
