তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে কী বলছে রাজনৈতিক দলগুলো?
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। ৩ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রায় ৩০টি দল নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের নিম্নকক্ষে নারী আসনের নির্বাচন এবং সংসদীয় স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
