বাজেট ঘাটতি পূরণে কোন কোন উৎস থেকে ঋণ নেবে সরকার?
২ জুন বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত করা হয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। যা অন্তবর্তী সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। বিশাল এই ব্যয়ের ৭১ শতাংশ অর্থাৎ ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা আসবে রাজস্ব আয় থেকে। সেক্ষেত্রে ঘাটতি বাজেট ২ লাখ ২৬ হাজার কোটি টাকার। কীভাবে পূরণ হবে এই ঘাটতি? চলুন জেনে নেই।
