ভারত কি বিশ্ব বাণিজ্যে চীনের জায়গা নিতে পারবে?
বিশ্ব এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। যেখানে একদিকে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধা আরোপ করছে, অন্যদিকে চীন 'চায়না+১' কৌশলের চাপে পড়ছে। অনেক দেশই এখন সরবরাহ চেইন বৈচিত্র্য করতে চায় এবং চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এই পরিস্থিতি ভারতের জন্য এক সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠেছে ভারত কি এই সুযোগ লুফে নিতে পারবে?
