রওশন এরশাদের ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর
ময়মনসিংহের টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। দুপুরে হামলা করে নির্মাণাধীন স্থাপনা ও পুরোনো বাড়ির ভেতরের আসবাব ভাঙচুর করা হয়। আজ ১৫ মে বৃহস্পতিবার ওই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
