সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বসীর চির বিদায়
চলে গেলেন প্রখ্যাত সংগীত শিল্পী, সুরকার, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী। ১০ মে ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মুস্তাফা জামান আব্বাসী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।
