পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস ও ড্রোন হামলা প্রতিহত করেছে ভারত
পাকিস্তানের এফ 16 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ভারতের 'আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা' বা এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে বলে জানায়, NDTV সহ দেশটির একাধিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মে রাতে জম্মু-কাশ্মীর, রাজস্থান এবং পঞ্জাবের কয়েকটি জায়গায় পর পর হামলায় চালায় পাকিস্তানি সেনা। সেই হামলাই প্রতিহত করেছে ভারত। পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ 16 যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের দুইটি জেএফ 17 যুদ্ধবিমানও। পাকিস্তানের ড্রোন হামলাও প্রতিহত করা হয়েছে বলে দাবি জানিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
