পাকিস্তানের মতো বাংলাদেশকেও পানি না দেওয়ার দাবি বিজেপি সাংসদের
ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তি বাতিলের দাবি তুলেছেন। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, একইভাবে বাংলাদেশের সাথেও পানি সরবরাহ বন্ধ করা উচিত। বিজেপি সাংসদ সদস্যের একটি টুইট সামনে আসার পরেই বিতর্কের সৃষ্টি হয়। যদিও রবিবার ফের একবার এই একই ইস্যুতে বাংলাদেশকে নিশানা করেন তিনি।
