শোক, বিতর্ক আর বিশ্ব রাজনীতির ইতিহাসে পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই ধর্মগুরু কেবল ক্যাথলিক গির্জার নেতা নন, ছিলেন বৈশ্বিক মানবতার এক প্রতীক। বহু বিতর্কিত ইস্যুতে তিনি তার অবস্থান জানিয়ে বিভিন্ন সময়ে নানা বিশ্বনেতার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন। গাজা-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ইত্যাদি বিষয় তাকে অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে মতবিরোধে নিয়ে যায়।
