দাবি না মানলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি পলিটেকনিকের শিক্ষার্থীদের
৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ২০ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় রাজপথ না ছাড়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এসি রুমে বসে আলোচনা বর্জনের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে গেলেও দ্রুত দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।
