যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ট্রাম্পের ১০৪ শতাংশ শুল্ক কার্যকর
বেশ কিছু চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০৪ শতাংশ আমদানি শুল্ক ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত ৮ এপ্রিল এক ব্রিফিংয়ে এ কথা জানান। ক্যারোলিন সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে ৯ এপ্রিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের ওপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে।
