মুদ্রণ বাণিজ্যে ঐতিহ্যের স্মারক চট্টগ্রামের আন্দরকিল্লা
মুদ্রণ ও ছাপা কাগজের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৫২ সালে চট্টগ্রামের আন্দরকিল্লায় গড়ে উঠে প্রেস পাড়া। ৭৩ বছরের ঐতিহ্যে মোড়ানো এই প্রেস পাড়া যেন দিন দিন জৌলুস হারাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও কাজ কমছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
