ফ্যাটি লিভার থেকে বাঁচতে যা করবেন
লিভার মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিপাক প্রক্রিয়া, পরিপাক, এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার কাজ করে। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, ভাইরাস সংক্রমণ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং কিছু জিনগত কারণের ফলে লিভারের বিভিন্ন রোগ হতে পারে। সাধারণ লিভারের রোগগুলোর মধ্যে ফ্যাটি লিভার, হেপাটাইটিস, সিরোসিস এবং লিভার ক্যান্সার অন্যতম। লিভারের সমস্যা ও প্রতিরোধের উপায় নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন বিএসএমএমইউ এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ।
