তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে কী বললেন চিকিৎসকরা?
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে সেখানেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন।
