পাকিস্তানে ট্রেন ছিনতাই: বেলুচিস্তান লিবারেশন আর্মি কারা, কী চায় তারা?
সম্প্রতি পাকিস্তানে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে যে ছিনতাই এর ঘটনা ঘটেছে তার পেছনে রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ বা বেলুচিস্তান লিবারেশন আর্মি। সাম্প্রতিক বছরগুলোতে BLA তাদের আক্রমণের মাত্রা এবং কৌশলগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। শুধু গত বছরই তারা ১৫০টির বেশি হামলা চালিয়েছে, যার সর্বশেষ নজির এই ট্রেন ছিনতাই। চলুন আজকের প্রতিবেদনে জানি বিএলএ কী? এটি কখন তৈরি হয়েছিল? কারা এর নেতা? এই গোষ্ঠীর দাবি কী? এবং কীভাবে এটি দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাচ্ছে?
