রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাত; গ্যাস নিয়ে আলোচনা
গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য রাশিয়ান রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১১ মার্চ রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতে এই সহযোগিতা চান।
