USAID বন্ধের পর বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিকের জন্য কানাডার সহায়তা
কানাডা সম্প্রতি বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ২৭২.১ মিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন বৈদেশিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছে। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন গত ৯ মার্চ এই ঘোষণা দেন। এই সহায়তার লক্ষ্য মূলত দীর্ঘস্থায়ী উন্নয়নমূলক কাজ করা এবং বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করা।
