রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ; দেড় ঘণ্টা পর প্রত্যাহার
তিন দফা দাবিতে ৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত রূপরেখা প্রনয়ণসহ ৩ দফা দাবি উত্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব। দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহান করেন রাবি শিক্ষার্থীরা।
