Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
খালেদা জিয়ার সময়ে নারীদের বিনা-বেতনে শিক্ষার সুযোগ গার্মেন্টসের অগ্রগতিতে ভূমিকা রেখেছে: শামীম এহসান

মতামত

ফজলে শামীম এহসান
30 December, 2025, 09:10 pm
Last modified: 30 December, 2025, 09:15 pm

Related News

  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • সুতায় বোনা জীবনের গল্প
  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন

খালেদা জিয়ার সময়ে নারীদের বিনা-বেতনে শিক্ষার সুযোগ গার্মেন্টসের অগ্রগতিতে ভূমিকা রেখেছে: শামীম এহসান

বিএনপি’র শাসনামলে নেওয়া বেশকিছু নীতি সিদ্ধান্ত দেশের শিল্পায়ন—বিশেষত পোশাক খাত ও পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে টেক্সটাইল খাতের অগ্রগতিতে অসামান্য ভুমিকা রেখেছে।
ফজলে শামীম এহসান
30 December, 2025, 09:10 pm
Last modified: 30 December, 2025, 09:15 pm
বিএকএমইএ-এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। ছবি: টিবিএস।

১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল নারীদের একাদশ শ্রেণি পর্যন্ত বিনা-বেতনে শিক্ষার সুযোগ করে দেওয়া। এই সুযোগ পরোক্ষভাবে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প তথা শিল্পায়নের অগ্রগতিতে একটি বড় ভুমিকা রেখেছিল। শুধু তাই নয়, এটি শিশুশ্রম কমানোর ক্ষেত্রেও ভুমিকা রেখেছিল।

৯০' এর দশকের শুরুতে বা তার আগে পোশাকখাতে নারী শ্রমিকের অনুপাত ছিল তুলনামূলক কম। কিন্তু, যখন নারীদের জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হলো, এটি কার্যকর হওয়ার পর থেকে ধীরে ধীরে মেয়েদের স্কুলে যাওয়ার হার বাড়তে লাগল। এই সুযোগ না থাকলে তাদের কম বয়সে বিয়ে হয়ে যেত বা তারা অন্য কোন কাজে চলে যেত। কেননা বেশিরভাগ গরীব অভিভাবকের পক্ষে মেয়ের শিক্ষার খরচ চালিয়ে নেওয়া সম্ভব হতো না।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক শেষ হতে হতে, তার বয়সও ১৮ হয়ে যেত, ফলে ওই বয়সে তাদেরকে কারখানায় নিয়োগ দেওয়া সম্ভব হতো। কেননা গার্মেন্টসে শিশুশ্রম নিয়োগের জায়গা ছিল না। এই সুযোগ পাওয়ার পর থেকে নারীদের শিক্ষায় অংশগ্রহণ যেভাবে বেড়েছে, প্রকারান্তরে এই সুযোগ কারখানায় শিশুশ্রম কমাতেও সহায়তা করেছিল। নারী শ্রমিকরা যোগ দিতে শুরু করলে কারখানায় নারী শ্রমিকের হার বাড়তে থাকে, এবং ২০০০ সালের পর তা মোট শ্রমিকের মধ্যে প্রায় ৭০ শতাংশে পৌঁছায়।

এছাড়া বিএনপি'র শাসনামলে নেওয়া বেশকিছু নীতি সিদ্ধান্ত দেশের শিল্পায়ন—বিশেষত পোশাক খাত ও পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে টেক্সটাইল খাতের অগ্রগতিতে অসামান্য ভুমিকা রেখেছে। ১৯৯১ থেকে ১৯৯৬ সময়ে স্থানীয় শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে বিএনপি'র সময়ে নেওয়া টেক্সটাইল মিলকে দেওয়া ২৫ শতাংশ প্রণোদনা এ খাতে বিনিয়োগে অনেককে উৎসাহিত করেছে।

এর বাইরে এ খাতের জন্য আরো কিছু নীতি সুবিধা দেওয়া হয় ওই সময়ে এবং ২০০১ থেকে ২০০৬ সালের সরকারের সময়ে – যার ফলশ্রুতিতে টেক্সটাইলখাতে আজ ২৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। এবং নিটওয়্যারের প্রায় শতভাগ এবং ওভেনের ৫০ শতাংশের বেশি দেশীয় টেক্সটাইল মিলগুলো সরবরাহের সক্ষমতা অর্জন করেছে।

লেখক: ফজলে শামীম এহসান—সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন 

Related Topics

টপ নিউজ

নারী শিক্ষা / অবৈতনিক শিক্ষা / পোশাকখাত / টেক্সটাইল / ফজলে শামীম এহসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • সুতায় বোনা জীবনের গল্প
  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]