Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘রাধে’র পাইরেসিকারীদের হোয়াটসওয়াপ সার্ভিস বাতিলের নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিনোদন

হিন্দুস্তান টাইমস
25 May, 2021, 12:55 pm
Last modified: 25 May, 2021, 12:56 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

‘রাধে’র পাইরেসিকারীদের হোয়াটসওয়াপ সার্ভিস বাতিলের নির্দেশ দিল্লি হাইকোর্টের

এই মুহূর্তে ছবির আইএমডিবি রেটিং কমে এসে দাঁড়িয়েছে ১.৯-এ, যা সালমানের ছবির মধ্যে সবচেয়ে কম।
হিন্দুস্তান টাইমস
25 May, 2021, 12:55 pm
Last modified: 25 May, 2021, 12:56 pm

ভারতে করোনা আবহে আটকে রয়েছে একাধিক ছবির মুক্তি, তবে কথামতোই ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'। পরিস্থিতির কথা মাথায় রেখে ওই দেশে কার্যত নতুন রিলিজ মডেল চালু করেছেন ভাইজান। দেশের হাতে গোনা কয়েকটি সিনেমা হলের পাশাপাশি একইদিনে ওটিটি প্ল্যাটফর্ম জি-প্লেক্স, জি-ফাইভে 'পে পার ভিউ' হিসাবে মুক্তি পেয়েছে এই ছবি।

তবে মুক্তির পর থেকেই 'রাধে' লিক হয়ে যায় একাধিক ওয়েবলাইটে। একাধিক 'পাইরেটেড' ওয়েবসাইটে রমরমিয়ে চলছিল রাধে'র পাইরেটেড প্রিন্ট ঘিরে ব্যবসা। 

জি ৫ অ্যাপ থেকে বেআইনিভাবে এই ছবি ডাউনলোড এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৫০ টাকায় পাইরেটেড প্রিন্ট বিক্রি করার অভিযোগে এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে মুম্বাইয়ের সেন্ট্রাল সাইবার পুলিশ স্টেশনে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। এরপর এফআইআর করা হয়। এরপরেই তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

জি মিডিয়ার তরফে দায়ের মোকদ্দমার শুনানিতে সোমবার দিল্লি হাইকোর্ট হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে সেই সকল ইউজারের অ্যাকাউন্ট বাতিলের নির্দেশ দিয়েছে, যে নম্বরগুলো রাধে'র পাইরেটেড কপি ছড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে। 

ভারতের জনপ্রিয় টেলিকম অপারেটর এয়ারটেল, জিও এবং ভোডাফোন'কে এই সকল দোষী উপভোক্তদের পরিচয় জি-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত, যাতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়। 

পাইরেসি বিতর্ক সঙ্গে থাকলেও সেভাবে সাড়া ফেলতে ব্যর্থ এই ছবি। বিদেশের বক্স অফিসেও ফিকে ভাইজান ম্যাজিক। সমালোচকদের পাশাপাশি দর্শকদের মন জয়েও এই ছবি যে ব্যর্থ, তা বেশ স্পষ্ট। সালমান ফ্যানেদের প্রচেষ্টা সত্ত্বেও এই মুহূর্তে ছবির আইএমডিবি রেটিং কমে এসে দাঁড়িয়েছে ১.৯-এ, যা সালমানের ছবির মধ্যে সবচেয়ে কম। এর আগে সবচেয়ে কম রেটিং ছিল 'রেস ৩'-এর।

Related Topics

টপ নিউজ

বলিউড / সালমান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]