স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা নিয়ে কী বললেন সিইসি?
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ১৮ মে নির্বাচন কমিশন বিটের সংগঠন- আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। সিইসি বলেন, 'রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচনে যাতে রক্তপাত না ঘটে, এ জন্য সব দলকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানাই।'
