ডিসি-এসপিসহ ১৬ গুরুত্বপূর্ণ পদে নারী
শরীয়তপুর জেলার ১৬টি গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তারা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন পদে সফলতার সঙ্গে কাজ করছেন তাঁরা। এমনকি তাদের নেতৃত্বে জেলার তিনটি আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাঁদের বিভিন্ন উদ্যোগ এরইমধ্যে প্রশংসা কুড়াচ্ছে।
