Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভারতের তৃতীয় তেজাস বিমান বিধ্বস্ত, পুরো বহরের উড্ডয়ন স্থগিত

আন্তর্জাতিক

গালফ নিউজ
23 February, 2026, 05:55 pm
Last modified: 23 February, 2026, 06:52 pm

Related News

  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

ভারতের তৃতীয় তেজাস বিমান বিধ্বস্ত, পুরো বহরের উড্ডয়ন স্থগিত

দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমানের এটি তৃতীয় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের মার্চে জয়সলমীরের কাছে।
গালফ নিউজ
23 February, 2026, 05:55 pm
Last modified: 23 February, 2026, 06:52 pm
তেজাস ফাইটার জেট। ছবি : এএফপি

চলতি মাসের শুরুতে ভারতের একটি বিমানঘাঁটিতে রানওয়ে থেকে ছিটকে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস। ব্রেক ফেল বা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্ররা।

এই দুর্ঘটনার পর আইএএফ তাদের প্রায় ৩০টি  এক আসনের তেজাস যুদ্ধবিমানের পুরো বহরের উড্ডয়ন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি বিমানের কারিগরি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে।

সূত্র পিটিআইকে জানিয়েছে, সম্ভবত ব্রেক ফেল বা অনবোর্ড সিস্টেমের ত্রুটির কারণে বিমানটির এয়ারফ্রেমে বা কাঠামোতে মারাত্মক ক্ষতি হয়েছে। তবে পাইলট নিরাপদে ইজেক্ট বা বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তিনি গুরুতর আহত হননি। গত ৭ ফেব্রুয়ারি রুটিন প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

তৃতীয় দুর্ঘটনা

দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমানের এটি তৃতীয় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের মার্চে জয়সলমীরের কাছে। সেবারও পাইলট নিরাপদে বের হতে পেরেছিলেন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ারশোতে। আকাশপথে কসরত দেখানোর সময় বিমানটি বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হন। নভেম্বরের ওই দুর্ঘটনার তদন্ত এখনো চলছে।

এর আগেও দুইবার দুর্ঘটনার শিকার হয়েছে ভারতীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজাস।

তেজাস এমকে-১এ কর্মসূচিতে বিলম্বের মধ্যেই নতুন এই দুর্ঘটনা ঘটল। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল) উন্নত সংস্করণের এই যুদ্ধবিমান সরবরাহে একাধিক সময়সীমা মিস করেছে। মূলত জিই অ্যারোস্পেস সময়মতো ইঞ্জিন সরবরাহ করতে না পারায় এই দেরি হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হ্যাল-এর সঙ্গে ৮৩টি তেজাস এমকে-১এ বিমান কেনার জন্য ৪৮ হাজার কোটি রুপির চুক্তি করে। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে আরও ৯৭টি বিমানের জন্য ৬২ হাজার ৩৭০ কোটি রুপির চুক্তি হয়। মোট ১৮০টি এমকে-১এ বিমানের অর্ডার থাকলেও সরবরাহ প্রায় দুই বছর পিছিয়ে আছে।

তেজাসের সক্ষমতা

তেজাস একটি এক ইঞ্জিনের মাল্টি-রোল যুদ্ধবিমান। এটি আকাশ প্রতিরক্ষা, সামুদ্রিক নজরদারি এবং স্ট্রাইক বা হামলার মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ) এটি তৈরি করেছে এবং এটি উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে সক্ষম।

সর্বশেষ দুর্ঘটনা নিয়ে আইএএফ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Related Topics

টপ নিউজ

তেজস / যুদ্ধবিমান বিধ্বস্ত / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]