Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2026, 12:25 pm
Last modified: 06 February, 2026, 02:37 pm

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: পরিপত্র জারি

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ; টিয়ারশেল, জলকামান নিক্ষেপ

বেলা পৌনে ১২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একই সঙ্গে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
টিবিএস রিপোর্ট
06 February, 2026, 12:25 pm
Last modified: 06 February, 2026, 02:37 pm
ছবি: টিবিএস

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে গেলে সরকারি কর্মচারিদের ওপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় অন্তত তিনজন আহত হন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মিন্টো রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, 'ডিএমপির অর্ডিন্যান্সের ২৯ ধারা অনুযায়ী যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ। তারপরও সরকারি কর্মচারীরা নিষেধাজ্ঞা অমান্য করে নবম পে-স্কেলের দাবিতে যমুনায় অবস্থান নিয়েছে। তাই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। কোনোভাবেই যমুনার আশপাশে জমায়েত হতে দেওয়া হবে না।'

পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে। ছবি: সংগৃহীত

এর আগে, সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি কর্মচারিরা। পরে বেলা পৌনে ১১টার দিকে তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

মিছিলটি যমুনার দিকে অগ্রসর হলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের বাধা দেয়। তবে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে এগোতে থাকেন। এ সময় পুলিশ জলকামান নিক্ষেপ করে। তবুও আন্দোলনকারীরা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যান। সেখানে আবারও পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা।

বাংলামোটরে পুলিশের ব্যারিকেড। ছবি: টিবিএস

বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে যান এবং সেখানে গিয়ে অবস্থান নেন। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একই সঙ্গে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

এক পর্যায়ে পুলিশ যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। আন্দোলনকারীদের একটি অংশকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এবং অন্য একটি অংশকে কাকরাইল মসজিদের দিকে সরিয়ে দেওয়া হয়।

যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বিজিবি মোতায়েন। ছবি: টিবিএস

বর্তমানে, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এর আগে, গতকাল 'বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ'-এর ব্যানারে সরকারি কর্মচারীরা আগারগাঁও মোড়ে মানববন্ধন করেন এবং রাস্তা অবরোধ করে বৈষম্যমুক্ত নবম বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান।

Related Topics

টপ নিউজ

নবম পে স্কেল / সরকারি কর্মকর্তা-কর্মচারী / সড়ক অবরোধ / টিয়ারশেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকালে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক: পরিপত্র জারি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]